সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইন বহন করায় সুপারভাইজারসহ বাসচালকের যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ২২ জুন, ২০২২

এফএনএস : সিরাজগঞ্জে হেরোইন বহন করার দায়ে রিফাত পরিবহনের বাস চালক সোহাগ আলী ও সুপারভাইজার লিটন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত লিটন হোসেন উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়ার মৃত জিতু প্রামাণিকের ছেলে ও সোহাগ আলী একই উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় র‌্যাব-১২ হেড কোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। সেখানে নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালানো হলে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দ ও বাসের চালক-সুপারভাইজারকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গতকাল মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।


আরোও অন্যান্য খবর
Paris