২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১০০ জনকে ক্ষমা করতে যাচ্ছেন ট্রাম্প

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
১০০ জনকে ক্ষমা করতে যাচ্ছেন ট্রাম্প
বিজ্ঞাপন

এফএনএস : ক্ষমতা ছাড়ার আগে অন্তত ১০০ জনকে ক্ষমা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের তিন কর্মকর্তার বরাতে এমনটাই জানাচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। সূত্রমতে, আর্থিক কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত, সাবেক সরকারি কর্মকর্তারা এ তালিকায় রয়েছেন। সোমবার এই তালিকা চূড়ান্ত করতে বৈঠকের কথা রয়েছে। তবে ট্রাম্প তার সন্তান, ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং নিজেকে এখনই ক্ষমা করতে পারছেন না।

অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় তা করতে পারবেন না। এছাড়া আলোচিত জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই তালিকায় থাকছেন কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে, অনেকেই ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় জড়িতদের ক্ষমা করার পরামর্শ দিলেও, ট্রাম্প তা নিচ্ছেন না। শপথ অনুষ্ঠানের দিন দুপুর পর্যন্ত ক্ষমা ঘোষণা করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন