২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

নাচতে গিয়ে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নাচতে গিয়ে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি
বিজ্ঞাপন

এফএনএস : রোববার ছিল ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে পারফর্ম করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। নাচতে গিয়ে মাহির শাড়ির আঁচল বারবার খুলে যায়। এতে বিপাকে পড়েন এই নায়িকা। কারণ নাচের ফাঁকে ফাঁকে তাকে বারবার শাড়ি টেনে উঠাতে হয়। সোমবার রাতে মাহি একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুকে। এতে বিষয়টি নিয়ে কথাও বলেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’ এমন ঘটনায় ভীষণ মন খারাপ মাহির। বিষয়টি উল্লেখ করে এই নায়িকা বলেন, আজকে আমার মন খুব খুব খারাপ। স্টেজে আমার শাড়ি খুলে গেল! এটা ভাবা যায়? সকালে যারা অনুষ্ঠান দেখেছেন তারা বিষয়টি খেয়াল করেছেন। এত ভালো রিহার্সেল করেছিলাম আর স্টেজে শাড়ি খুলে গেল। তখন ভাবছিলাম, শাড়ি পুরোটাই খুলে যায় কিনা!

শাড়ি টানাটানি করে নাচা যায় না। সাইমন বারবার বলছিল, কী করছো মাহি? এতগুলো গুণী মানুষের সামনে এটা হলো। আমার ভীষণ মন খারাপ।’ ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

এর মধ্যে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘ব্লাড’ অন্যতম। এসব সিনেমার কিছু অংশের কাজ এরইমধ্যে শেষ করেছেন মাহি। মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন