২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

অ্যাসাইনমেন্টের মাধ্যমে কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রমোশন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৬:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
অ্যাসাইনমেন্টের মাধ্যমে কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রমোশন
বিজ্ঞাপন

এফএনএস : মাধ্যমিকের মতো অ্যাসাইনমেন্টের মাধ্যমে কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদেরও পরবর্তী ক্লাসে তোলা হবে। ডিসেম্বরে শেষে অ্যাসাইনমেন্ট জামা নেয়া হয়েছে। বর্তমানে এ-সংক্রান্ত নীতিমালা তৈরি করে ফলাফল প্রকাশ কর হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোরাদ হোসেন মোল্লা। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. জাহেদুল হাসান উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতো আমরা কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮টি অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি। বর্তমানে সেগুলোর মূল্যায়ন কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টের ওপর নম্বর নির্ধারণ করে ফলাফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পঠন জ্ঞান অর্জনে কারিগরি স্তরের নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কাজ করানো হয়েছে। এর মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের দশম শ্রেণিতে উন্নীত করা হবে।

এজন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। সেটি চূড়ান্ত করা হলে ফলাফল প্রকাশ করা হবে। এ সময় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুললে সচিব মো. জাহেদুল হাসান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নেয়া হলেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। এটি মেনে নেয়া হবে না। কোনো একটি মহলের উস্কানিতে কথিত শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেছে। তাদের সবাইকে আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন