সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নওগাঁয় মহানবীকে নিয়ে ফেসবুকে কুটক্তি করায় স্কুলছাত্র গ্রেফতার

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে মহানবী (সা.) কে অবমানা করে ফেসবুকে কুটক্তি করায় পল্লব কুমার মহন্ত নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর কাছে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ২টার দিকে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে কুটক্তি করে ফেসবুকে কমেন্ট করে। তার সে কুটক্তিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবি (সা.) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবীতে মিছিল বের করে। গ্রেফতারকৃত পল্লব কুমার মহন্ত উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার মহন্তের ছেলে।

এবিষয়ে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, আমার বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থী ছাত্র পল্লব কুমার মহন্তকে ফেইসবুকে ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে থানা পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, গ্রেফতারকৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন তার ফেসবুক আইডিতে ট্যাটাস দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের কথা স্বীকার করে সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris