শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

শিবগঞ্জে আচার তৈরিতে ১৭২০ মণ আম সংগ্রহ মধুমতি গ্রুপের

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : আচারে মধুমতি ব্যাপক সাড়া পাওয়ায় চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৭২০ মণ আম সংগ্রহ করেছে বেসরকারি সংস্থা মধুমতি গ্রুপ। রোববার বিকেলে এ তথ্য জানান মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। তিনি জানান, গেল বছর ৪৯ জেলায় মধুমতি আচার সরবরাহ করা হয়। এতে চাহিদা ও সাড়া পাওয়ায় চলতি মৌসুমে গুটি ও আশি^না জাতের ১ হাজার ৭২০ মণ আম কিনে আচারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

স্থানীয়ভাবে প্রান্তিক চাষী, ব্যবসায়ী ও বাগান মালিকদের কাছ থেকে এসব আম সংগ্রহ করা হয়েছে। এতে প্রকৃত আমচাষী ও ব্যবসায়ীরা নায্যমূল্যে পেয়েছেন। মধুমতি ফ্যাক্টরীতে তৈরি করা হয় চক, মিষ্টি, টক-ঝাল আচার। আচার তৈরিতে ইতোমধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২৫ জনের। প্রত্যেক শ্রমিককে দেয়া হয় মাসিক ৮ হাজার টাকা। স্থানীয়ভাবে আচারের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় প্রায় সারাদেশে।


আরোও অন্যান্য খবর
Paris