১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইমামের অর্থদণ্ড !

প্রকাশিত: ১১ জুন ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ইমামের অর্থদণ্ড !
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ পড়ানোর দায়ে অভিযুক্ত ইমাম আবু বাক্কারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে কানসাটের পুখুরিয়া কালি সাগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম সদর উপজেলার নয়াগোলা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ও গোবরাতলা মহিলা কলেজের শিক্ষক আবু বাক্কার। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত।

তিনি জানান, কালি সাগর এলাকায় কনের স্বজন জিল্লুরের বাড়িতে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই ইউনিয়নের টিকরী গ্রামের রফিকের ছেলে তরিকুল মিস্ত্রির বাল্যবিয়ে পড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইমাম আবু বাক্কারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে ইমামকে ৫০ হাজার টাকা অথর্দণ্ড প্রদান করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনে-বর ও মা-বাবাসহ স্বজনরা পালিয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন