২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

তোমার থাকলে তুমিও দেখাও : স্বস্তিকা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ৫:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
তোমার থাকলে তুমিও দেখাও : স্বস্তিকা
বিজ্ঞাপন

এফএনএস : বোল্ড ফটোশুট হোক কিংবা বোল্ড চরিত্রে অভিনয়, সবকিছুতেই তিনি সমান সাবলীল। এমনকি ব্যক্তিত্বের দিক থেকেও ঠোঁটকাটা বলেই পরিচিতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে চোখ রাখলেও অভিনেত্রীর ব্যক্তিত্বের পরিচয়ই স্পষ্ট হয়। যেটা ধ্রুব সত্য এবং স্বাভাবিক সেটাকে নিয়ে অকারণ কুণ্ঠবোধে নারাজ স্বস্তিকা। নারীদের স্তন আছে, বিভাজিকা থাকবে, সেটা চিরকালীন সত্য। তা নিয়ে লুকোছাপা কোনও অর্থ রয়েছে বলে মনে করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়।

বিশেষ করে যখন তিনি মডেল কিংবা অভিনেত্রী, তখন এটাকে নিয়ে ন্যাকামির সত্যিই কোনও অর্থ নেই। তবুও নিন্দুকেরা সবেতেই কপাল কুঁচকান। নিজের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে খানিকটা তেমনটাই বলতে চেয়েছেন স্বস্তিকা। ধূসর গাউনে হাতে ওয়াইনের গ্লাস হাতে নিজের বোল্ড ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবিতে তার বিভাজিকা স্পষ্ট। মার্কিন গীতিকার ডোনা সামারের সুরে সুর মিলিয়ে ক্যাপশানে স্বস্তিকা লিখেছেন, যদি তোমার থাকে সেটা প্রকাশ করো, সহজ বিষয়।

স্বস্তিকার এই ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী শমিতা শেঠি। লিখেছেন ‘হটি’। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ক্লিভেজ থাকা ছবির কারণে অনেক সাধারণ মহিলা থেকে তারকার ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। তবে বিভাজিকা প্রদর্শনে অস্বাভাবিক কিছুও রয়েছে বলে মনে করেন না অনেক তারকাই। তাদের প্রশ্ন, যা সত্য, তাতে অস্বস্তির কীই বা আছে? এ বিষয়ে একবার দীপিকা পাড়ুকোন প্রকাশ্যেই মুখ খুলেছিলেন।

একটি অনুষ্ঠানে গিয়ে সোজা সাপ্টা দীপিকার মন্তব্য ছিল ”হ্যাঁ, আমি একজন মহিলা। আমার স্তন আছে এবং ক্লিভেজও। আপনাদের কী সমস্যা?’। যদিও সেসময়ও দিপ্পির কথা নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তবে অনেকে অভিনেত্রীই দীপিকার সমর্থনে এগিয়ে এসেছিলেন। সম্প্রতি স্বস্তিকার ইনস্টাগ্রাম পোস্টেও সেই কথাই আবারও উঠে এল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন