সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ৮ জুন, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) একই গ্রামের আমির হোসেনের ছেলে বাবু (২০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় ২২৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশে নওগাঁর দিকে আসছিলেন।

আসার পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে এলে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণীর ক্রমিক ৭ (গ) ধারা মোতাবেক অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris