সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সোনামসজিদ সীমান্তে ১ কেজি হেরোইন উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে। রোববার রাতে সোনামসজিদ বিওপি’র তাহখানা এলাকায় এ অভিযান চালানো হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপি’র টহল দল রাতে সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের তাহখানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ১ হেরোইন উদ্ধার করে। তিনি আরও জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris