শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি!

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি কবরস্থান থেকে এক রাতে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ যুগ ধরে গ্রামবাসীরা ওই কবরস্থানটিতে মৃত ব্যাক্তিদের দাফন দিয়ে আসছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে ভাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার হমিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মাধবপুর কবরস্থানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris