বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ ক্লিনিক বন্ধ ১০ টিকে লাইসেন্স নবায়নের নির্দেশ

Paris
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : অবৈধ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় লাইসেন্স থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন করতে আরও ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকার কারণে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনেস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে। এছাড়াও আরও দশটি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে লাইসেন্স নবায়ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামীয়া নার্সিং হোম, রহনপুর ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার, রাজ ডায়াগনেস্টিক সেন্টার ও নিউ পপুলার মেডিসিন কনসালটেশন হোম। সবগুলো প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় অবস্থিত। জমজম ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার, আল মদিনা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, মহানন্দা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, নিউ মেডিল্যাব ডায়াগনেস্টিক সেন্টার, হেফাজ উদ্দিন মেমোরিয়াল ডায়াগনেস্টিক সেন্টার ও ডিপ্লোমা ডায়াগনেস্টিক সেন্টারসহ মোট ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুর রশীদ মুঠোফোনে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোমস্তাপুরে লাইসেন্স না থাকার কারণে ৪টি প্রতিষ্ঠানকে বন্ধ এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১০টি প্রতিষ্ঠানকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অবৈধ ও লাইসেন্স না থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে চাঁপাইনবাবগঞ্জে মোট ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় বন্ধ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।


আরোও অন্যান্য খবর
Paris