সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ভারতের তিন হাজার ৬টি কেন্দ্রে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিন সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি বেশ কিছু হাসপাতালে ভ্যাকসিন কর্মসূচি চলবে। দ্বিতীয় ডোজের দ্বিতীয় সপ্তাহ পর থেকে শরীরে করোনা প্রতিরোধী হয়ে উঠবে মহামারী করোনাভাইরাসের এই প্রতিষেধক।

ইতোমধ্যে ভ্যাকসিন কোভিশিল্ডের ৬ দশমিক ৮৯ লাখ ডোজ পৌঁছেছে এবং জাতীয় স্বাস্থ্যসেবায় হেল্পলাইন ১০৭৫ চালু করা হয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। আর এই ভ্যাকসিন প্রদান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শনিবারের আগেই কলকাতার কিছু সরকারি হাসপাতাল ও বেসরকারি কিছু অফিসে পৌঁছে যায় ভ্যাকসিন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভ্যাকসিনের প্রথম দফায় করোনা হাসপাতালে কাজ করছেন এমন চিকিৎসক এবং স্বাস্থ্য-কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

দ্বিতীয় ধাপে পুলিশ, হোমগার্ড, দমকল কর্মীদের মতো করোনা যোদ্ধারা পাবেন। এরপর তৃতীয় ধাপে প্রশাসনিক স্তরে কর্মরত বিডিও, এসডিও, পঞ্চায়েত সদস্য এবং পৌরসভার কর্মীরা, চতুর্থ ধাপে পঞ্চাশোর্ধ্ব এবং পঞ্চাশের নীচে কোমর্বিডিটি থাকা মানুষ এবং পঞ্চম ধাপে সাধারণ মানুষদের ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা রয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩০ জনের। সূত্র : এনডিটিভি ও এবিপি লাইভ


আরোও অন্যান্য খবর
Paris