স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ঢেউটিন ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো আল-আমিন (৩০), সে রাজশাহী জেলার মোহনপুর থানার খড়তা মধ্যপাড়ার মো: আইয়ুব আলীর ছেলে এবং মুজাম্মেল হক (৩৬), সে রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা পিল্লপাড়ার আ: সোবহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বেলপুকুর থানার বাইপাস মোড়ে অবস্থান নেয়। গতকাল শনিবার ভোর সোয়া ৫ টায় সন্দিগ্ধ নামক ট্রাক আসতে দেখে ডিবি পুলিশের ডিবির টিম ট্রাকটি থামার সংকেত দেয়, ট্রাক চালক সংকেত পেয়ে রাস্তার বাম পাশে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকে তল্লাশী করে কেবিন হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় ট্রাক চালক মো: আল-আমিন (৩০) ও তার সহকারি মো: মুজাম্মেল হক (৩৬)কে আটক করে। অভিযানের সময় গাঁজা বহনকারী ঢেউটিন ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা উক্ত গাঁজা গুলো কুমিল্লা হতে সংগ্রহ করে ঢেউটিন ভর্তি ট্রাকে বহন করে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশ্যে আসছিলো।