বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Paris
Update : শনিবার, ২৮ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোছা: সায়মা খাতুন (২৮) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মো: হবু মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৬ মে, ২০২২ দুপুর আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সায়মা খাতুনকে আটক করে। এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris