সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় গাঁজা ও চোলাইমদসহ ৬ জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৩ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গাঁজা, চোলাইমদসহ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪০০ লিটার চোলাইমদসহ উপজেলার মচমইল রাজবাড়ীতে বসবাসরত উপজাতি পাড়ার পলানের ছেলে প্রদীপ কুমার এবং তার মা কমেলা রানী। অন্যদিকে ৪০ গ্রাম গাঁজাসহ তাহেরপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো ভবানীগঞ্জ পৌরসভার কর্নিপাড়া মহল্লার ময়েজ উদ্দীনের ছেলে রাজু হোসেন, একই পৌরসভার দাত্তা মহল্লার ফজলুর রহমানের ছেলে রায়হান মন্ডল এবং কষবা সাদিপুর মহল্লার খোয়াজ তালুকদারের ছেলে শাকিব তালুকদার।

গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার শের আলীর ছেলে সাবেক যুবলীগ নেতা ফেরদৌস আলী। গত শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris