রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার অনুরোধ হাইকমিশনরের

Paris
Update : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : মালদ্বীপে প্রবাসীদের জন্য বাংলাদেশি একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

এ সময় হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে গভর্নরকে অনুরোধ করেন। একই সঙ্গে ডলারের পরিবর্তে এমভিআর-এ প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে অর্থ পাঠানোর বিষয়ে সহযোগিতা চান। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়।

মালদ্বীপের ব্যাংক গভর্নর জানান, বাংলাদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি অবহিত। ব্যাংকিং খাত নিয়ে আলী হাশিম মালদ্বীপের অবস্থান তুলে ধরেন। তার সরকার ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris