বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারায় ৩৪০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯০ লিটার চোলাইমদসহ উপজেলার হাট গাঙ্গোপাড়া গ্রামের উপজাতি পাড়ার উজ্জল কুমারের স্ত্রী পূর্ণিমা রানী এবং একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী কুলসুম। অন্যদিকে ২৫০ লিটার চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়ছে। তারা হলো হাট গাঙ্গোপাড়া গ্রামের মৃত আষাড়ুর ছেলে মিঠুন এবং সুরেন্দ্রনাথের ছেলে কালিপদ।

তাদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। গত বৃহস্পতিবার হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আফজাল হোসেন হাট হাঙ্গোপাড়া ইউনিয়ন ভূমি অফিসের পাশে অবস্থিত উপজাতি পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদসহ তাদেরকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris