২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কিডনি থেকে বের হলো ২০৬ পাথর!

প্রকাশিত: ২১ মে ২০২২, ৬:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
কিডনি থেকে বের হলো ২০৬ পাথর!
বিজ্ঞাপন

এফএনএস : ছয় মাস ধরে যন্ত্রণা সহ্য করছিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। ভারতের হয়দরাবাদের ওই ব্যক্তির কিডনি এক ঘণ্টা ধরে অপারেশন করে ২০৬টি পাথর বের করেছেন চিকিৎসকরা। এনডিটিভি জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলাঙ্গানার হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকরা কিহোল সার্জারির মাধ্যমে একজন রোগীর কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করে চমক লাগিয়ে দিয়েছেন। রোগী বীরমল্ল রামলক্ষমাইয়া হায়দরাবাদের নালগোন্দার বাসিন্দা। দীর্ঘ দিন ধরে কোমরে ব্যথায় ভুগছিলেন তিনি। তীব্র যন্ত্রণা গরমের সময় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো বেড়ে যায় তার। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে সাময়িকভাবে যন্ত্রণা কমতো তার। তবে এতোদিন স্থায়ী কোনো সমাধান পাননি।

তীব্র ব্যথা থাকার কারণে তিনি কোনো কাজও করতে পারছিলেন না। একপর্যায়ে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকদের কাছে যান বীরমল্ল। সেখানে শল্য চিকিৎসার পর চিকিৎসকদের চোখ কপালে ওঠে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, কিডনিতে অসংখ্য পাথর রয়েছে। এক ঘণ্টার অপারেশনের পর তার কিডনি থেকে ২০৬টি পাথর বের করা হয়। অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. পুলা নবীন কুমার বলেন- সাময়িক অনুসন্ধান এবং আলট্রাসাউন্ড স্ক্যান থেকে বীরমল্ল রামলক্ষমাইয়ার কিডনিতে একাধিক পাথর রয়েছে বলে দেখা যায়।

পরে সিটি কাব স্ক্যান করেও পাথর থাকার বিষয়ে নিশ্চিত হই আমরা। তিনি আরো বলেন, রোগীর অবস্থা সঙ্কটাপন্ন থাকায় তাৎক্ষণিক কিহোল সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন করে ওই রোগীর কিডনি থেকে পাথরগুলো বের করা হয়েছে। অপারেশনের পর বীরমল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সূত্র: এনডিটিভি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন