সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাইডেনের ক্ষমতা গ্রহণের আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রদর্শন

Paris
Update : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। যেটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের ঠিক কয়েকদিন আগেই উত্তর কোরিয়া এ সামরিক শক্তি প্রদর্শন করলো। গত বৃহস্পতিবার এক কুচকাওয়াজে এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

যদিও এদিন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করা হয়নি, যেটা গত বছরের অক্টোবরে এক সামরিক মহরায় প্রদর্শন করা হয়েছিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন বলছে, কিম জং উনের উপস্থিতিতে মহড়া চলাকালে একের পর এক বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এসএলবিএম অনুষ্ঠানস্থলে ঢোকে। এর আগে, দেশটির নেতাদের সঙ্গে বিরল এক রাজনৈতিক বৈঠকে কিম জং উন আমেরিকাকে তার দেশের “সবচেয়ে বড় শত্রু” হিসেবে উল্লেখ করেন।

কেসিএন-এ প্রকাশিত ছবিতে দেখা যায়, অন্তত চারটি সাদা-কালো ক্ষেপণাস্ত্র কুচকাওয়াজের পতাকা উত্তোলিত এলাকা পার করছে। এদিকে, ক্ষেপণাস্ত্রটির কোরিয়ান নাম প্রকাশ করে এবং এর আগে এটি প্রকাশ্যে দেখানো হয়নি উল্রেখ করে উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক অংকিট পান্ডা এক টুইটার বার্তায় বলেন, “নতুন বছরে নতুন পুকগুকসং”।


আরোও অন্যান্য খবর
Paris