বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

এফএনএস : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জাহির হোসেন (৩০) নামে এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালাত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়ার মৃত আশরাফুলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ জাহিরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল।

ওই দিন র‌্যাব-৫ এর সেই সময়ের এসআই ফিরোজ আহমেদ বাদী হয়ে তার নামে সদর থানায় মামলা করেন। পরে এ মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন এসআই ওসমান গনি ২০১৮ সালের ২০ অক্টোবর জাহিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন আদালত।


আরোও অন্যান্য খবর
Paris