৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে অটোচালক খুনের ঘটনায় আরো তিন জন আটক

প্রকাশিত: ১৮ মে ২০২২, ২:০২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
লালপুরে অটোচালক খুনের ঘটনায় আরো তিন জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন (৩২) নামের এক অটো চালকে খুন ও তার অটো ছিনাতায়ের ঘটনায় আরো তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালপুর থানার পুলিশ তাদেরকে আটক করে বলে জানা গেছে। আটককৃতরা হলো, রবিউল ইসলাম (২৩), মেহেদী হাসান (২২), সাগর আলীকে (৪০) আটক করা হয়। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন