বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ১৬ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ওসমান আলী, বাগমারার তাহেরপুর এলাকার মৃত শোভনের ছেলে এছের আলী, ২ গ্রাম হেরোইনসহ একই এলাকার মৃত সমসের আলীর মেয়ে কহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে শিকদারী বাজারের ফিলিং স্টেশনের পাশে মাদক সেবনকালে ঢাকার দক্ষিণখাল এলাকার মৃত দুলালের ছেলে সুজন, দিনাজপুরের পারবতীপুর এলাকার সজিবের ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার তসলেমের ছেলে মাসুদ পারভেজ, কাটাখালী এলাকার আহসানের ছেলে মাজাহারুল ইসলাম ও নীলফামারী জেলার মহিদুল ইসলামের ছেলে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।

সেই সাথে পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কামারখালী পিরগাছার বকুল কবিরাজের ছেলে জলিল কবিরাজ এবং ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী খোদাপুর গ্রামের আনসার আলীর ছেলে আব্দুল মালেক। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris