২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

সাধুর ডেরায় কি করছেন সামান্থা?

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
সাধুর ডেরায় কি করছেন সামান্থা?
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সাধুগুরু বাসুদেবকে দেখতে তার আশ্রমে গিয়েছিলেন এই অভিনেত্রী। তামিল নাড়ুর ভেলিয়াঙ্গিরি পাহাড়ে ইশা আশ্রম অবস্থিত। এখানেই থাকেন সাধুগুরু বাসুদেব। সম্প্রতি এই সাধুগুরুর সঙ্গে দেখা করে এসেছেন সামান্থা। এ সময় সাধুর পায়ের কাছে বসে ছবিও তুলেছেন তিনি। যা তার অফিশিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেনÑ‘গুরু যখন দেখা দেন শিষ্য তখন প্রস্তুত হন।’

অভিনয়ের পাশাপাশি ‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়ে থাকে। এরইমধ্যে দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানটি। ইতোমধ্যে সামান্থার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেনÑআল্লু অর্জুন, বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি। অন্যদিকে সামান্থার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন