শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

নবজাতকের ‘কান’ চাঞ্চল্য

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপার্টার : রাজশাহী নগরীতে জন্ম নেয়া এক নবজাতকের দুই কান নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কান দুটির আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো। আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে। তবে একজন চিকিৎসক ভিন্ন মত দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক। গত সোমবার দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান। সানজিদা সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী।

আবু হোসেন বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। থাকেন নারায়াণগঞ্জে। গতকাল বুধবার দুপুরে মাতৃসদনে ওমর ফারুকের মা সানজিদা আক্তার ঘুমাচ্ছিলেন। শিশুটিকে নিয়ে বসে ছিলেন সানজিদার বোন শামীমা আক্তার। তিনি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি নগর স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাকরি করেন। সানজিদার প্রথম সন্তানের যখন জন্ম হয় তখন তাকে এই মাতৃসদনেই এনেছিলেন শামীমা। আর তাই দ্বিতীয় সন্তানের বেলায়ও তাকে রাজশাহী আনা হয়।

শামীমা আক্তার বলেন, সোমবার ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর জন্ম হয়। এরপর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি। পরদিন সকালে পরিস্কার করার সময় তিনি শিশুটির কান দুটির এমন আকৃতি দেখেন। এরপর দ্রুতই এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমাতে শুরু করেন। শামীমা বলেন, আমার বোন খুব ধার্মিক। নামাজ-কালাম পড়ে। সোমবার দুপুরে সিজারের আগেও সে নামাজ পড়েছে।

আর তার বিশ্বাস ছিল- এবারও তার ছেলে সন্তান হবে। সে কারণে আগেই নাম ঠিক করে রেখেছিল ‘ওমর ফারুক’। কিন্তু মেয়ে সন্তান হলে কি নাম রাখা হবে তা আগে থেকে ঠিক করা হয়নি। সানজিদার দুই বছর বয়সী বড় ছেলের নাম মো. আব্দুল্লাহ। মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই। এটা নিয়ে অবাক হই। কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম।

আমার শ্বাশুড়ি হজ্ব করেছেন, কোরআন তেলাওয়াত জানেন। তাকে ছবি দেখিয়েছি। তিনি বলেছেন, শিশুটির দুই কানে আল্লাহু লেখা। সবই আল্লাহ প্রদত্ত। তবে ভিন্নমত পোষণ করেছেন মাতৃসদনের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. ওয়ালিদ চৌধুরী। তিনি বলেন, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে। এটিকে কনজিনাইটাল অ্যানোলমলি বলা হয়ে থাকে। এই শিশুর বিষয়টি সে রকম হতে পারে। আবার না-ও পারে।


আরোও অন্যান্য খবর
Paris