শোক বার্তা
প্রেস বিজ্ঞপ্তি : প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম আজ শুক্রবার মেহেরচন্ডী মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়কালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম আব্দুল হাকিম এর জানাযার নামাজ আজ শুক্রবার বাদ মাগরিব মেহেরচন্ডী মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
