১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুলিশ পরিচয়ে প্রতারণা প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ৩:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশ পরিচয়ে প্রতারণা প্রতিবাদে মানববন্ধন
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ভূয়া পুলিশ পরিচয়দানকারী এক প্রতারকের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। অভিযুক্ত রেজাউল ইসলাম নরদাশ গ্রামের আব্দুস সালামের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে নরদাশ ইউনিয়নের ঢাকের মোড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী আলহাজ¦ মকবুল হোসেন, শামীম হোসেন, মোমতাজ আলী, বাবলুর রশীদসহ সকলে প্রতারকের কঠোর শাস্তি দাবী করেন। মানববন্ধন থেকে বক্তারা উল্লেখ করেন, প্রতারক রেজাউল ইসলাম কখনও পুলিশের লোক, কখনওবা পুলিশের সোর্স পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছে।

অনেক সময় পুলিশের হ্যান্ডকাপ প্রদর্শন, নামী-দামী ব্যান্ডের বাইকে পুলিশের স্টিকার লাগিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান। মামলা থেকে রেহাই পাইয়ে দিবে বলে টাকা হাতিয়ে নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র জানায়, একজন ইউপি সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে রেজাউল নানা অপকর্ম করে আসছে। বর্তমানে অভিযুক্ত রেজাউল ইসলাম আত্মগোপনে রয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী পক্ষে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বিএম মাসুদ হোসেন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন