১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে ৭০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ৩:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে ৭০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক বিক্রেতা আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০০ গ্রাম হেরোইনসহ মো. শাকিল (২১) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৭০ লাখ টাকা। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে, গত বৃহস্পতিবার উপজেলার ফরিদপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়।

শাকিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের আল আমিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক।

পরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি প্যাকেটে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শাকিল জানান, তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে গতকাল শুক্রবার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন