১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের’ আয়োজনে ইসলামী ব্যাংকিং-একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ২০ এপ্রিল পবিত্র মাহে রমজান এর তাৎপর্য বিষয়ে ও গ্রাহক সুভানুর্ধায়ীদের সম্মানে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলÑআরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘এসএভিপি’ ও ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। ্এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শাখার অপারেশন ম্যানেজার মোঃ আব্দুর রহমান।

উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী শাখার সমানধন্য বিনিয়োগ গ্রাহক, ডিপোজিট গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে সকল অতিথি ও আলোচকবৃন্দ পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ব্যাংকের গ্রাহক সেবার বিষয়গুলো উপস্থিত অতিথীদের সামনে তুলে ধরেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন