১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কালেক্টরেট ক্লাব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেনজেলা প্রশাসক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৬:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী কালেক্টরেট ক্লাব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেনজেলা প্রশাসক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী কালেক্টরেট ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কালেক্টরেট ক্লাবের সভাপতি মো. সেলিম রেজা, সহ-সভাপতি মো. আজিমুদ্দিন, মো. আলমাস হোসেন, সাধারণ সম্পাদক

মো. মাসুদ করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল শিকদার, কোষাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মো. সাহাবুল ইসলাম, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মো. লিয়াকত আলী, মহিলা সম্পাদক মোসা. শহিদা আক্তার কনা, সদস্য মো. আব্দুল আজিজ, মো. মুসাব্বির হোসেন, শ্রী লাল্টু চৌধুরী, এসএম জাকারিয়া, মো. আহসান হাবিব, মো. ওমর ফারুক, মো. শাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন