১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিয়ের চাপ দেয়ায় আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে হত্যা করে মিঠুন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৬:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিয়ের চাপ দেয়ায় আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে হত্যা করে মিঠুন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিয়ের জন্য চাপ দেয়ায় আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক। তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন সোমবার রাতে নাটোরের নিজ বাড়ি থেকে প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার প্রেমিকের নাম মিঠুন আলী (২৮)। তিনি নাটোর সদর থানার আগদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটার কর্মচারি। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। আর হত্যাকান্ডের শিকার নারীর নাম জয়নব বেগম (৪০)।

তিনি নাটোর সদর থানার আটঘরিয়া গ্রামের তছির প্রামানিকের মেয়ে। তিনিও ইটভাটায় শ্রমিকের কাজ করতো। জয়নব স্বামী পরিত্যক্ত। গত রোববার রাতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় ড্রীম হ্যাভেন আবাসিক হোটেল থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, তিন মাস ধরে জয়নব ও মিঠুনের প্রেমের সম্পর্ক ছিল।

তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। গত দুই সপ্তাহ ধরে জয়নব বিয়ের জন্য চাপ দিয়ে শারীরিক সম্পর্কের কথা ফাঁস করে দেয়ার হুমকি দিচ্ছিল। এ করণে বিয়ের কথা বলে পরিকল্পিতভাবে রাজশাহীর একটি হোটেলে নিয়ে জয়নবকে হত্যা করে মিঠুন। হত্যার আগে তারা শারীরিক মেলামেশা করে। পুলিশ কমিশনার বলেন, মিঠুনকে গ্রেপ্তারের সময় তার ঘরে তল্লাশী করে ঘটনার দিন ব্যবহৃত পোষক ও নিহত জযনবের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের বড় ভাই তছলেম প্রামানিকের দায়ের করা হত্যা মামলায় মিঠুকে গ্রেপ্তার দেখানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন