১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ট্রাক্টরের চাপায় নিহত এক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৫:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ট্রাক্টরের চাপায় নিহত এক
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে। ওই পুকুর খননের মাটি পরিবহনের সময় ইঞ্জিনচালিত ট্রাক্টরের চাপায় সিরাজুল ইসলাম (৩৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া দোয়েল ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় বাজারের সঙ্গে হারুনুর রশিদ নয়নের মালিকানাধীন দোয়েল ইটভাটাটি অবস্থিত।

সেই ভাটায় দিয়ারপাড়া মাঠে থেকে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে। সেখান থেকে মাটি এনে পালা করা হচ্ছে ওই ইটভাটায়। মাটি পরিবহন করা ওই ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। তার বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার লাশ দাফনের জন্য আবারও গ্রামের বাড়ি নিয়ে যান। পুঠিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা থেকে দুপুরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন