বাগমারায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুকুরে পড়ে মাসুদ রানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তার মৃত্যু হয় তার। শিশুটি উপজেলার বড় বিহানালী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাউছারের ছেলে।
পুকুরের পানির নিচে থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
