রাজশাহী নগরীতে গাঁজাসহ দু’জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাণীনগর আদর্শ স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর বেলপুকুর এলাকার আকাশ আলী (২৩) ও নগরীর মীর্জাপুর এলাকার আবু সাদাত মিলন (৩৯)। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার দুপুর ১২টায় এ অভিযান চালায়। র্যাব জানিয়েছে, এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী গ্রামীন ট্রাভেলস নামের যাত্রীবাহী ঢাকা টু রাজশাহীগামী পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বানেশ্বর হইয়া রাজশাহীর দিকে আসিতেছে। বিষয়টি জানা মাত্রই গতকাল সোমবার রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রানীনগর আদর্শ স্কুল মোড়ে মিথিল ষ্টোরের সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে।
চেকপোষ্ট পরিচালনাকালীন ১২ টায় গ্রামীন ট্রাভেলস নামের চেয়ার কোচ যাহার রেজিঃ নং-ঢাকামেট্রো-ব-১৫-২২৪৮ পরিবহণটি ঘটনাস্থল রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রানীনগর আদর্শ স্কুল মোড়ে মিথিল ষ্টোরের সামনে মহাসড়কের উপর থামানোর জন্য সংকেত দেই ঘটনাস্থলে উল্লিখিত চেয়ার কোচটি থামালে দরজা-জানালা খুলে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ০২জন ব্যক্তিকে ঘটনাস্থলে বাসের ভিতরেই আটক করা হয়।
