রুয়েটে লাইব্রেরী অটোমেশন সফটওয়্যার কোহা’র উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে যাত্রা শুরু হলো খরনৎধৎু অঁঃড়সধঃরড়হ নধংবফ ংড়ভঃধিৎব “কড়যধ (ঙঢ়বহ ঝড়ঁৎপব)”-এর কার্যক্রম। এই সফটওয়্যারের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেরাই বই ইস্যু করতে পারবে। কোন বই কোন গ্যালারীতে আছে, বইটি লাইব্রেরীতে আছে কিনা থাকলে কয়টা আছে, না থাকলে কার কাছে আছে, কবে নাগাদ বইটি পাওয়া যেতে পারে অতি অল্প সময়ে সহজেই তা খুজে পাওয়া যাবে। গতকাল সামবার সকাল ১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরী ভবনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ, লাইব্রেরিয়ান ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম সহ বিভিন্ন বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
