বাগমারায় আত-তিজারা গ্রুপের বার্ষিক সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : বাগমারায় আত-তিজারা গ্রুপের উদ্যোগে রোববার ও সোমবার দুই দিনব্যাপী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজীদের সম্মানে ইফতার মাহফিল, ঈদপূর্ব উপহারসামগ্রী বিতরণ ও বার্ষিক সাধারণ সভা সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিমের সভাপতিত্বে ও বিনিয়োগ প্রকল্প পরিচালক দুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমবায় অধিদপ্তর রাজশাহী বিভাগের যুগ্ননিবন্ধক আব্দুল মজিদ, উপ-নিবন্ধক নুরুন নবী, জেলা সমবায় অফিসার সাইদুর রহমান, পৌর মেয়র আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান ও অধ্যাপক কামাল হোসেন প্রমূখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
