১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর দুই ওয়ার্ডে আ’লীগের নতুন সভাপতি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর দুই ওয়ার্ডে আ’লীগের নতুন সভাপতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন এর মৃত্যুজনিত কারণে উক্ত ওয়ার্ডে সভাপতির শূণ্য পদে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক গতিশীল করার লক্ষে গত ০৯ এপ্রিল, ২০২২ খ্রিঃ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আরমান আলী লাউসান-কে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অত্র ওয়ার্ড আওয়ামী লীগের আগামী সম্মেলন পর্যন্ত এই দায়িত্বে তিনি বহাল থাকবেন।

এদিকে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ এর মৃত্যুজনিত কারণে উক্ত ওয়ার্ডে সভাপতির শূণ্য পদে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক গতিশীল করার লক্ষে গত ০৯ এপ্রিল, ২০২২ খ্রিঃ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর-কে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অত্র ওয়ার্ড আওয়ামী লীগের আগামী সম্মেলন পর্যন্ত এই দায়িত্বে তিনি বহাল থাকবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন