১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ইয়াবাসহ আটক ১
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবাসহ কুসুম বেগম(২৭) নামের ১ নারীকে আটক করেছে। আটককৃত কুসুম মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো: সুজনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকাল পৌনে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে

মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে কুসুম বেগমকে ৫৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। াটককৃত কুসুম বেগম ইয়াবা নিয়ে অটোরিক্সা যোগে ইউসুফপুর থেকে মিজানের মোড়ে যাচ্ছিল। পুলিশ চককাপাশিয়া এলাকায় ছদ্মবেশে অবস্থান করে আসামী কুসুম বেগমকে ৫৭ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন