১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার চিতল পুকুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মতিন আলী (৩০)। গতকাল রোববার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব জানিয়েছে, এ ব্যাপারে মতিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তার বাড়ি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি উত্তরপাড়ায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চিতল পুকুর গ্রামস্থ জনৈক সাইফুল ইসলাম এর নির্মাণাধীন পাঁকা বাড়ীর সামনে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে।

বিষয়টি জানা মাত্রই ইং ১৭/০৪/২০২২ তারিখ ১৩.৪০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চিতল পুকুর গ্রামস্থ জনৈক সাইফুল ইসলাম এর নির্মাণাধীন পাঁকা বাড়ীর সামনে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা ০১টি পেস্ট রংয়ের শপিং ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন