ছাত্রদল নেতা রাকিবের পিতার মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রাকিব শেখের পিতা মোঃ হাফিজুর রহমান হাফেজ গতকাল রবিবার সকাল আনুমানিক ৯.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাকিব শেখের পিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা, ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
