১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর ৩৮ তম পর্ষদ সভা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর ৩৮ তম পর্ষদ সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর পরিচালনা পর্ষদের ৩৮তম সভায় সভাপতিত্ব করেন।

রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা; কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন তাঁদের নিজ কার্যালয় থেকে উক্ত সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন।

কোম্পানির সদস্য সচিব ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী এসময়ে রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত সভায় অংশগ্রহণ করেন। পরিচালক হিসেবে প্রথম অংশগ্রহণ করায় সভার শুরুতে রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান কে রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড-এর পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতিসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন