১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় কৃষকদলের কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ৬:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় কৃষকদলের কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌর শাখার কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ধোপা বাজার এলাকায় অনুষ্ঠিত মাহফিলে রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও পুঠিয়া উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, মুহিব্বুল ইসলাম রুবেল ও মেরাজুল ইসলাম। এছাড়াও উপজেলা ও পৌরসভা কৃষক সদস্যবৃন্দসহ অত্র এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন। কর্মী সভায় পুঠিয়া পৌরসভায় কমিটি গঠন করার লক্ষে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এর নাম প্রস্তাব করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন