চারঘাটের খোকন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল সংঘর্ষে খোকন আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত খোকন আলীকে হত্যার ঘটনায় প্রধান আসামী কামরুজ্জামান মুকুল ও তার সন্ত্রাসী বাহিনী এবং ইন্ধন দাতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
গতকাল শুক্রবার ( ১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় হত্যার ঘটনাস্থল থেকে নারীদের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিলে বের হয়। ঝাড়ু মিছিল শেষ করে স্থানীয় প্রায় তিন শতাধিক মানুষ নন্দনগাছী বাজারে অবস্থান করে মানববন্ধন করে। এলাকাবাসী মুকুল ও তার সন্ত্রাসী বাহিনী এবং ইন্ধন দাতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। নিহত খোকন আলী জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
