নেসকো কর্তৃপক্ষর দুঃখ প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্দেশ্যে সড়কের পার্শ্ববর্তী মাটি কাটার কারণে গত ১৪/০৪/২০২২ তারিখ বিকাল সাড়ে ৪টায় শালবাগান বিজিবি গেটের নিকটে ১১ কেভি বৈদ্যুতিক লাইনসহ পোল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিসিক ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে নেসকোর টেকনিক্যাল টিম কর্তৃক ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করে সন্ধ্যা ৬টায় লাইনটি চালু করা সম্ভব হয়। ভবিষ্যতে এরূপ জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাবধানতার সাথে কাজ করার অনুরোধ করা হয়। সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
