ডাবলু সরকারের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১২ রোজায় বৃহষ্পতিবার বিকাল ৫.৩০টায় নগরীর ২৪ নং ওয়ার্ড বাসার রোড এলাকায় রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক নেতা মজিবর মন্ডল, রেজাউল ইসলাম বাবলু,
প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুন, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সোহেল রানা চঞ্চল, বাসার রোড মহল্লা কমিটির সভাপতি দিপন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, নয়ন কুমার ধর, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল,
সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সদস্য নূর আলম রিমন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল ভট্টাচার্য, উপ-দপ্তর সম্পাদক সম্পাদক আসাদুল্লাহ গালিব আম্মান, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।
