১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব পরিচালনা পর্ষদের ৫৪৬তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ৪:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব পরিচালনা পর্ষদের ৫৪৬তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার সকাল ১১টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৪৬তম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান রাকাব, ঢাকা কর্পোরেট শাখা হতে এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি;

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ; প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগ এর পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ এমদাদ হোসেন সেখ তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে ভার্চুয়ালী ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন।

সভায় চলতি পূঁজি ঋণ মঞ্জুরী, ঋণের সুদ মওকুফ প্রস্তাব অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন