১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে স্কাউট দিবস উদযাপিত

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ৩:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে স্কাউট দিবস উদযাপিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : “প্রত্যেকে আমরা পরের তরে “প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে শোভাযাত্রা, মাক্স বিতরণ, সচেতনতা কার্যক্রম এর মধ্য দিয়ে স্কাউট দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সচেতনতা মুলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক, দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল সহ দুর্গাপুর উপজেলা স্কাউট সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন