১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ৩:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুকুরে পড়ে সামিম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সামিম হোসেন। আশপাশে কেউ না থাকায় সেখানেই মৃত্যু হয় তার। শিশুটি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সামিম হোসেনকে বাড়িতে রেখে পুকুরের পাশে তার মা অন্য একটি কাজে যায়। ওই সময় বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় শিশুটি।

পরে প্রতিবেশি খবর দিলে শিশুটির দাদা এসে পুকুরে অনেক খুঁজাখুজির এক পর্যায়ে পানির নিচে থেকে মৃত অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাগমারা থানার
ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন