দুর্গাপুরে পুকুরের মাটিতে নষ্ট হচ্ছে রাস্তা, প্রশাসন নির্বিকার!
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে সাধারণের বাঁধানিষেধ উপেক্ষা ফসলী জমিতে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ন নিষেধ থাকলেও কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করে পকেট ভারী করছে একশ্রেণীর প্রভাবশালী নেতারা। পৌর এলাকার পাকা রাস্তা দিয়ে পুকুরের বিক্রীত মাটি কাকরা ট্রাক্টর গাড়ি দ্বারা পরিবহন করায় নষ্ট হচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ থেকে নির্মিত কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তাঘাট। এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টি সংশ্লিস্ট প্রশাসনকে অবহিত করেও রাস্তা রক্ষা ও মাটি বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। সরেজমিন দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন পাকা রাস্তায় মাটি পড়ে চরম ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে মাটি পরিবহন করা ট্রাকটার চলাচলে বাধা প্রদান করলেও উল্টো ওই প্রভাবশালী পুকুর খননকারীরা গ্রামবাসীদের উপরে চড়াও হয়ে ভয়ভীতি দেখিয়ে মাটি পরিবহন করে যাচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন-পুরাতন পুকুর খনন বা পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং কোনো অবস্থাতেই মাটি বাইরে বিক্রি করা যাবে না এমন বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রায় প্রতিটি পুকুর খননকারী ও সংস্কার করা ব্যক্তিরা প্রশাসনের এসকল নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা রাস্তা দিয়ে মাটি পরিবহন করে নিজেদের আখের গোছাচ্ছে।
দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে পৌর এলাকার পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে তাতে মনে হচ্ছে এসব দেখার কেউ নাই। পৌরসভা থেকে প্রতি বছরের নতুন রাস্তা তৈরি ও পুরাতন রাস্তা সংস্কার করা হচ্ছে। কিন্তু পুকুরের মাটি বহনকরা ট্রাক্টরের রাস্তা দিয়ে অবাধ চলাচলে রাস্তাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা নষ্ট করার অভিযোগে পুকুরগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা প্রয়োজন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, কিছু কিছু পুরাতন পুকুর সংস্কারের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই পুকুর থেকে কোনক্রমেই মাটি বের করা যাবে না এবং রাস্তা দিয়ে মাটি বহন করা সম্পূর্ণ নিষেধ। যদি কোন পুকুর সংস্কার পারি রাস্তা দিয়ে মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
