১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের ধানের জমিতে পানি না পেয়ে দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে আত্নহত্যার প্ররোচনার প্রতিবাদ এবং অভিযুক্ত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতি গোদাগাড়ী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদর শহীদ ফিরোজ চত্বর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা কৃষক সমিতির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিতত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন,রাজশাহী জেলা ওয়াকার্স পাটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল,রাজশাহী মহানগর ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক দেবাশীষ প্রমানিক দেব, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মাডি, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল রাজোয়াড়, জেলা ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন